Home » দুর্দান্ত স্বাদের ছানার ডালনা, চেখে দেখুন

দুর্দান্ত স্বাদের ছানার ডালনা, চেখে দেখুন

সময় কলকাতা ডেস্ক: দুর্দান্ত স্বাদের ছানার ডালনা, দেখে নিন রেসিপি

উপকরণ

এক লিটার দুধের ছানা

আস্ত গরম মশলা

তেজপাতা

মরিচ গুঁড়ো,

কাঁচা মরিচ বাটা,

জিরে গুঁড়ো

হলুদ গুঁড়ো,

স্বাদ মতো চিনি,

স্বাদ মতো লবণ,

চারমগজ-কাজুবাদাম বাটা,

নারকেল বাটা,

পরিমাণ মতো সাদা তেল আর জল

পদ্ধতি

দুধ কাটিয়ে ছানা তৈরি করে নিন। এবার হাতে করে ঐ ছানা ভালো করে মেখে নিন। এবার ছানার সঙ্গে অল্প ময়দা ও লবণ দিয়ে মেখে চ্যাপ্টা আকার বানিয়ে নিন। প্রথমে তেল গরম করে তাতে ছানার বলগুলো দিয়ে সোনালি করে ভেজে তুলে নিন।

কড়াইতে তেল গরম করে ঐ তেলেই আস্ত গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিন। একটা বাটিতে সমস্ত মশলা গুলো অল্প জল দিয়ে গুলে নিন। মশলার ঐ মিশ্রণ ঢেলে দিন গরম তেলে। মশলা কষাতে কষাতেই অল্প লবণ-চিনি দিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ওর মধ্যে চারমগজ-কাজুবাদাম বাটা, নারকেল বাটা দিয়ে আবারও মিনিট খানেক কষিয়ে নিন। এবার ভেজে রাখা ছানাগুলো দিয়ে সামান্য নাড়াচাড়া দিয়ে ঢাকনা চাপা দিয়ে সামান্য জল দিন। সবশেষে গরম মশলা গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন।

About Post Author