সময় কলকাতা ডেস্ক: রেস্টুরেন্টে মতো স্বাদের মাঞ্চুরিয়ান পকোড়া বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন আপনিও। দেখে নিন মাঞ্চুরিয়ান পকোড়ার রেসিপি।
উপকরণ
ময়দা
চালের গুঁড়ো
গাজর কুচি
বাঁধাকপি
ক্যাপসিকাম
পেঁয়াজ স্লাইস
পেঁয়াজ কলি
রসুন পেস্ট
কাঁচা লঙ্কা কুচি
কর্ন ফ্লাওয়ার
সয়া সস
চিলি সস
টমেটো কেচাপ
বেকিং সোডা
ভিনেগার
তেল
লবণ
পদ্ধতি
প্রথমে সব সবজি ভালো করে ধুয়ে নিন। কর্ন ফ্লাওয়ার, ময়দা, চালের গুঁড়ো নিয়ে এতে সবজি মেশান। এবার সয়া সস, চিলি সস, টমেটো সস, রসুনের পেস্ট, বেকিং সোডা এবং স্বাদমতো লবণ জল দিয়ে এর ব্যাটার বানিয়ে ছোট ছোট করে বল বানিয়ে নিন। এরপর বল গুলো মচমচে করে ভেজে নিন।প্লেটে তুলে কেচাপ দিয়ে পরিবেশন করুন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার