সময় কলকাতা ডেস্ক: ক্রমশ অবস্থার অবনতি হচ্ছে ঐন্দ্রিলা শর্মার। এবার হৃদরোগে আক্রান্ত হলেন অভিনেত্রী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল দশটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা। অভিনেত্রীর অবস্থা আশঙ্কাজনক।

ঐন্দ্রিলাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে সব্যসাচীকেউ। সোশ্যাল মিডিয়ায় তিনি ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করার কথা লিখেছেন। যে সব্যসাচী বার বার ঐন্দ্রিলার লড়াইয়ের কথা লিখতেন, ভুয়ো খবর ছড়িয়ে পড়ার কারণে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করতেন, সেই সব্যসাচীই ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করতে বলেন। কিন্তু অভিনেত্রীর শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে বলেই খবর।
ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ঐন্দ্রিলা। তার পর থেকেই ভেন্টিলেশনে ছিলেন ঐন্দ্রিলা। এর মধ্যেই বুধবার সকালে ফের হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। শোনা গিয়েছে, সিপিআর দেওয়া হচ্ছে তাঁকে। অভিনেত্রীকে নিয়ে চিকিৎসকদের চিন্তা বেড়েই চলেছে।

উল্লেখ্য, কালার্স বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে যাত্রা শুরু করেন ঐন্দ্রিলা। এরপর ‘জীবন জ্যোতি’, ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে দেখা যায় তাকে । মারণ রোগের সঙ্গে লড়াই করছেন বহুদিন ধরে। একবার নয় দু-দু’বার এই লড়াইয়ে জিতে গিয়েছেন অভিনেত্রী। তারপর বেশ কিছুদিন সুস্থই ছিলেন ঐন্দ্রিলা। ফের তাকে সুস্থভাবে স্বাভাবিক জীবনে দেখার অপেক্ষায় তার অনুরাগীরা।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র