সময় কলকাতা ডেস্কঃ অমৃতসরের পর এবার অরুণাচল প্রদেশ। বুধবার সকাল ১০টা নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠল অরুণাচল প্রদেশ রাজ্যে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৭। অরুণাচল প্রদেশের বাসার থেকে ৫৫ কিলোমিটার দূরে ওই কম্পন অনুভব করা গিয়েছে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভুমিকম্পের কেন্দ্রস্থল। তবে,এই কম্পনের জেরে কোন ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
প্রসঙ্গত,সোমবার ভোর রাতেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল পাঞ্জাবের বেশ কিছু এলাকা। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র দেওয়া তথ্য অনুসারে এদিন ভোর ৩.৪২ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। ভূমিকম্পরে উৎসস্থল ছিল পাক পাঞ্জাব। অমৃতসর থেকে ১৪৫ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে পাক পঞ্জাবে মাটির ১২০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল। তবে এই ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। এই নিয়ে গত কয়েক দিনে একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত।

উল্লেখ্য, এর আগে শনিবার রাতেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানী। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপাল বলেই জানা গিয়েছে। সুত্রের খবর,কম্পন অনুভূত হয় নয়ডা, গুরুগ্রামেও। তবে বড়সড় ক্ষতি কিংবা হতাহতের খবর নেই। দিল্লি ছাড়াও শনিবার রাতের কম্পন অনুভূত হয়েছে উত্তরাখণ্ড, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বেশ কয়েকটি অংশে। পাশাপাশি, নেপালের ভূমিকম্প পর্যবেক্ষণ মন্ত্রক জানিয়েছে, বাজহাং জেলার পাতাদেওয়ালে রাত ৮ বেজে ১২ মিনিটে কম্পন অনুভূত হয়। প্রকৃত উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর