Home » উড়ানে আর মাস্ক বাধ্যতামূলক নয়,জানাল কেন্দ্র

উড়ানে আর মাস্ক বাধ্যতামূলক নয়,জানাল কেন্দ্র

সময় কলকাতা ডেস্কঃ উড়ানে আর মাস্ক পরা বাধ্যতামূলক নয়,জানিয়ে দিল কেন্দ্র। তবে যাত্রীরা প্রয়োজনে মাস্ক পরতে পারেন, নাও পড়তে পারেন সে ক্ষেত্রে কোন জরিমানা দিতে হবে না এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের তরফে। ধীরে ধীরে সুস্থ হচ্ছে পৃথিবী। দৈনিক সংক্রমনের সংখ্য ও মৃত্যুর সংখ্যা নিম্নমুখী। পাশাপাশি কমেছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। সব মিলিয়ে পরিস্থিতি সার্বিক ভাবে স্বস্তিদায়ক।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬৩৫ জন। পর্যন্ত দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৬৭ হাজার ৩১১ জন। বর্তমানে দেশের সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ হাজার ১৭৫ জন।

দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৫৪৬ জনের। তবে দেশজুড়ে বাড়ছে সুস্থতার হার। শুধু গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ১০১০ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪১ লক্ষ ২৯ হাজার ৫৯০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৯ শতাংশ।

টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৯ কোটি ৭০ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান।

About Post Author