সময় কলকাতা ডেস্ক, ৩ অগাস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রে ধরাশায়ী হলো বিজেপি। আসনটি ধরে রাখল কংগ্রেস। কংগ্রেসের ঘনশ্যাম সিংহ দাতিয়া কেন্দ্রে বিজেপির আশুতোষ তিওয়ারিকে ৬০১৬ ভোটে হারিয়ে দিয়েছেন। কংগ্রেসের প্রার্থী ঘনশ্যাম সিংহ পেয়েছেন ৬৬ হাজার ৭৫৭ ভোট, বিজেপির আশুতোষ তিওয়ারি পেয়েছেন ৬০ হাজার ৭৪১ ভোট।
গুজরাটের মাঞ্জালপুরে উপনির্বাচনে জয়ী হলেও বিহার এবং মধ্যপ্রদেশ বিজেপির জন্য যে কোন সুখ সংবাদ বয়ে নিয়ে আনছে না তা টের পাওয়া গেছিল সোমবার সকালেই।উল্লেখ্য, মধ্যপ্রদেশের দাতিয়া আসনে কংগ্রেস বিধায়ক রাজেন্দ্র ভারতীকে সাজা দেওয়ায় তাঁর বিধায়ক পদ খারিজ হয়ে যায়। শূন্য পদে ভোট ঘোষণা করে নির্বাচন কমিশন । ৩০ অগাস্ট দেশের আরও দুটি বিধানসভা কেন্দ্রের সঙ্গে এই কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল। ভোটের গণনা শুরু হতেই এগিয়ে যেতে থাকেন ঘনশ্যাম সিং। যত রাউন্ড অনুযায়ী গণনার ফল সামনে এসেছে তত পিছিয়ে যেতে থাকেন আশুতোষ তিওয়ারি। ১২ রাউন্ডের শেষে ঘনশ্যাম সিংয়ের এর জয় অনেকটা সুনিশ্চিত মনে হলেও ১৩রাউন্ডের পরে লড়াইয়ে ফেরেন বিজেপি প্রার্থী। তবে জয়ের শেষ হাসি হাসেন ঘনশ্যাম সিংহ। শেষ পর্যন্ত গতবারের মতো এবারও দ্বিতীয় স্থানেই লড়াই শেষ করেন আশুতোষ। প্রবীণ রাজনীতিক ঘনশ্যাম সিংহ ৬৬ হাজারের বেশি ভোট পেয়ে নতুন বিধায়ক হিসেবে নির্বাচিত হলেন।
উল্লেখ্য, গুজরাটের মাঞ্জালপুরে বিজেপি জয়ী হলেও বিজেপির গড় হিসেবে পরিচিত বিহারের বাঁকিপুরে বিজেপিকে বড় ধাক্কা দিতে চলেছেন প্রশান্ত কিশোর। বিজেপির গড়ে জনসুরজ পার্টির প্রতিষ্ঠাতা পিকের জয় সময়ের অপেক্ষা মাত্র।।


More Stories
বিজেপির বড় ধাক্কা, প্রশান্ত কিশোরের বাজিমাত
গুজরাটে মাঞ্জালপুরে বিজেপি জয়ী
হতাশা থেকে ” পিসি- ভাইপো ” টার্গেট করেছে মুখ্যমন্ত্রীকে : অর্জুন সিংহ