Home » গুজরাটে মাঞ্জালপুরে বিজেপি জয়ী

গুজরাটে মাঞ্জালপুরে বিজেপি জয়ী

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ৩ অগাস্ট : বাঁকিপুর ও দাতিয়াতে বিজেপি পিছিয়ে থাকলেও গুজরাটের মাঞ্জালপুরে বিধানসভা উপনির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থী সতীশ প্যাটেল ৩০৬৩০ ভোটে হারিয়ে দিয়েছেন নিকটতম কংগ্রেস প্রতিদ্বন্দ্বীকে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিজেপি প্রার্থীকে জয়ী ঘোষণা করেছে।মাঞ্জালপুরে আটবারের বিধায়ক ও মন্ত্রী যোগেশ প্যাটেল প্রয়াত হওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হয়।

সদ্য নির্বাচন হওয়া তিনটি বিধানসভা কেন্দ্রের মধ্যে দেশের অন্য দুটি বিধানসভা কেন্দ্রে পিছিয়ে থাকলেও গুজরাটের মাঞ্জালপুরে বিজেপি বাজিমাত করল। ৩০ জুলাই দেশের যে তিনটি বিধানসভা কেন্দ্রে তার ফল একে একে সামনে আসছে। বিহারের বাঁকিপুর এবং গুজরাটের মাঞ্জালপুরে বিজেপির শক্ত ঘাঁটি হলেও এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনেকটাই এগিয়ে গিয়েছেন জনসুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। মধ্যপ্রদেশের দাতিয়াতেও এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী।তবে গুজরাটের মাঞ্জালপুরে শেষ হাসি হেসেছেন বিজেপি প্রার্থী সতীশ প্যাটেল। উল্লেখ্য এই কেন্দ্রে বিজেপি প্রার্থী সতীশ প্যাটেলের কংগ্রেস প্রার্থী ছিলেন ভিখাভাই রাবারি। সতীশ প্যাটেল ৩০ হাজারের বেশি ভোটে জয়লাভ করেন। তিনি পেয়েছেন ৫৫ হাজারের বেশি ভোট। উল্লেখযোগ্যভাবে, এই কেন্দ্রের তৃতীয় স্থানে নোটাতে পড়া ভোট।।

About Post Author