সময় কলকাতা ডেস্ক: এবার ঋণ পাইয়ে দেওয়ার নাম করে কোটি টাকা প্রতারণার অভিযোগ খাস কলকাতায়। ঘটনায় দিল্লি এবং কলকাতা থেকে দুজনকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৩শে জুলাই লেকটাউনের বাসিন্দা পরমা বসাক নামে এক মহিলা লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ, এক ব্যক্তি তাঁকে নন ব্যাঙ্কিং সেক্টর থেকে ১৫ কোটি টাকার ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি পূরণে তাঁকে ঋণের জন্য বেশ কিছু প্রক্রিয়াও সম্পূর্ণ করতে বলা হয়। সেই মোতাবেক বিভিন্নভাবে ওই অভিযোগকারীর থেকে কোটি টাকার বেশি নিয়েছেন অভিযুক্তরা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে লেকটাউন থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নন ব্যাঙ্কিং সেক্টরে ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা প্রতারণা চক্র চালাচ্ছে একটি চক্র। সেই সূত্র ধরে দিল্লিতে হানা দিয়ে এই চক্রের মূল পান্ডা গোবিন্দ ঝা-কে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে চিনারপার্ক এলাকায় হানা দিয়ে আনন্দ কুমার সিং নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাদের বিধাননগর আদালতে তোলা হয়। তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তার জানতে চায় পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ।


More Stories
মৃত্যু মিছিলে মৃতের সংখ্যা বেড়ে ১৫ এবং কালীর “কালা কার্তুত!”
গভীর বিপাকে অরূপ বিশ্বাস, খুনের চেষ্টার অভিযোগ দায়ের
তারাতলায় উদ্ধারকার্য জারি , মৃত্যু বেড়ে ১০