সময় কলকাতা ডেস্ক: সন্ধ্যেবেলায় বন্ধুবান্ধব থেকে আত্মীয়-পরিজনের সঙ্গে চায়ের আড্ডায় রাখতেই পারেন এক অতি সুস্বাদু খাবার চিকেন কবিরাজি কাটলেট। এটি যেমন স্পাইসি তেমনই ক্রিসপিও হয়। চটজলদি বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরার স্টাইলে চিকেন কবিরাজি কাটলেট।
উপকরণ
• চিকেন কিমা – ২৫০ গ্রাম
• আদা বাটা – ১ চামচ
• পেঁয়াজ কুচি – ১টা
• রসুন বাটা – ১ চামচ
• গোলমরিচ গুঁড়ো – আধ চামচ
• কুচনো ধনেপাতা – ৩ টেবিল চামচ
• গরম মশলা গুঁড়ো – ১ চামচ
• কুচনো কাঁচালঙ্কা – ২-৩টি
• চাট মশলা – আধ চা চামচ
• নুন – স্বাদমতো
• ব্রেড ক্রাম্ব – ২ টেবিল চামচ
• ডিম – ৩টি
• নুন – স্বাদমতো
• গোলমরিচ গুঁড়ো – ১ টেবিল চামচ
• কর্নফ্লাওয়ার – ২ টেবিল চামচ
পদ্ধতি
চিকেন কিমা, পেঁয়াজকুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচালঙ্কা, ধনেপাতা, গরম মশলা, চাট মশলা, ব্রেড ক্রাম্ব, নুন, গোলমরিচ একসঙ্গে ভাল করে মেখে ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তারপর সেটি নিয়ে পছন্দসই আকারে কাটলেট বানান। কাটলেটের উপরে ভালভাবে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিন।
অন্য একটি পাত্রে ডিম, গোলমরিচ, কর্নফ্লাওয়ার, জল ভাল করে ফেটিয়ে নিন। এরপর কড়াইতে তেল গরম করে ক্রাম্ব কোটেড কাটলেটগুলোকে ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিন। কাটলেটের দুটো পিঠ ভাল করে ভাজুন। এবার ডিমের গোলাটা ধীরে ধীরে কাটলেটের উপর ঢালুন। সঙ্গে সঙ্গে মিশ্রণটায় প্রচুর ফেনা তৈরি হবে। এর সঙ্গে সঙ্গেই ফ্রায়েড এগের ঝুরি দিয়ে কাটলেটটাকে মুড়ে নিন। তারপর সস আর স্যালাডের সঙ্গে গরম গরম পরিবশন করুন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার