সময় কলকাতা ডেস্ক: আগুনে পুড়ে গেল দক্ষিণ দিনাজপুর জেলার হিলি চৌদ্দ হাত কালি প্রতিমা। রবিবার ভোরে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভাতে হাত লাগায় স্থানীয়রা। তবে কি ভাবে আগুন লাগল তা নিয়ে ধন্দে স্থানীয়রা৷ অন্যান্যবার সিসিটিভি থাকলেও এবার নেই সিসিটিভি। যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রসঙ্গত, গত ২৩ তারিখ হিলি পশ্চিম আপতৈরে শুরু হয় ১৪ হাত কালি পুজো। পুজোকে কেন্দ্র করে বসে বিশাল মেলা। সাত দিন ধরে চলে পুজো ও মেলা। সীমান্তবর্তী এলাকায় পুজো হওয়ায় বাংলাদেশ থেকেও পুণ্যার্থী আসে৷ আজ ভোর ৪ টে নাগাদ হঠাৎই আগুন লেগে যায় ওই প্রতিমাতে। কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে গোটা প্রতিমা। বিষয়টি নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়৷ তবে কি ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হিলি থানার পুলিশ ও দমকলকর্মীরা।


More Stories
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের