সময় কলকাতা ডেস্কঃ আজ দুপুরে খাবারের পদে বানিয়ে ফেলুন চিংড়ি পোলাও। বেশ সহজ পদ্ধতিতে দেখে নিন কীভাবে বানাবেন চিংড়ি পোলাও। রইল সহজ রেসিপি।
উপকরণ
চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, সরষে বাটা , কাঁচা লঙ্কা , নুন (স্বাদমতো), পোলাও তৈরির চাল, আদা বাটা , দারুচিনি , এলাচ , লবঙ্গ, তেজপাতা
পদ্ধতি
প্রথমে পোলাও তৈরির চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। চিংড়ি মাছ ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নুন ও হলুদ মাখিয়ে রাখুন। এবার কড়াইয়ে তেল গরম হলে তাতে চিংড়ি মাছ দিয়ে ভেজে নিন। কিছুটা পেঁয়াজ ভেজে তুলে রাখুন। এবার কড়াইয়ে তেল দিয়ে তা গরম হলে তাতে কাঁচা লঙ্কা, তেজপাতা, দারুচিনি, আদা বাটা, এলাচ দিয়ে নেড়ে নিন। প্রয়োজনে হলুদ দিতে পারেন। এবার দিন চাল। ভালো করে নেড়ে নিন। স্বাদমতো নুন ও চিনি দিন। এবার ৩ থেকে ৪ কাপ জল দিয়ে ঢাকা দিয়ে দিন। সেদ্ধ হতে গেলে ঢাকা খুলে তাতে চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে নিন। এবার ওপর থেকে ভেজে রাখা পেঁয়াজ ও ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন চিংড়ি পোলাও।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার