সময় কলকাতা ডেস্ক: শরীরের জন্য দারুন উপকারী সর্ষের খিচুড়ি। কিভাবে বানাবেন দেখে নিন রেসিপি
উপকরণ
মসুর ডাল অর্ধেক কাপ,
এক কাপ চাল ধুয়ে ভিজিয়ে রাখা,
একটা কাঁচালঙ্কা,
এক চা চামচ গরম মশলা,
এক আঁটি কেটে রাখা সর্ষে শাক,
একটা আদা, এক কোয়া রসুন, কয়েকটি চিনাবাদাম গুঁড়ো করে রাখা ও পরিমাণমতো নুন।
পদ্ধতি
মসুর ডাল, চাল. নুন, কাঁচালঙ্কা ও গরম মশলা একটি কুকারে ঢেলে ভালো করে মিশিয়ে সিদ্ধ করতে হবে। চাল সিদ্ধ হয়ে এলে এতে সর্ষে শাক, আদা, রসুন, বাদাম গুঁড়ো মিশিয়ে দিন। এরপর মাঝারি আঁচে একটা হুইসল না ওঠা পর্যন্ত সিদ্ধ করে করতে হবে। কিছুক্ষণ ঠান্ডা করে একটি প্লেটে গার্নিশ করে নিলেই তৈরি সর্ষের খিচুড়ি।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার