Home » সর্ষের চাটনি কিভাবে বানাবেন, দেখে নিন

সর্ষের চাটনি কিভাবে বানাবেন, দেখে নিন

সময় কলকাতা ডেস্ক: সর্ষের চাটনি কিভাবে বানাবেন, দেখে নিন

উপকরণ

সর্ষে শাক ২০০ গ্ৰাম,

কাঁচা লঙ্কা দুটো,

অর্ধেক ইঞ্চি আদা,

তিন-চার টুকরো কাঁচা আম ও পরিমাণমতো নুন

পদ্ধতি

সর্ষে শাক ধুয়ে তা কুচো কুচো করে কেটে নিতে হবে। এবারে একটা মিক্সারে শাক, কাঁচা লঙ্কা, আদা, নুন আর আম দিয়ে পেস্ট করে নিতে হবে। পেস্ট হয়ে গেলে একটা পাত্রে ঢেলে গরম গরম কাটলেট বা পোলাও-এর সঙ্গে পরিবেশন করুন সর্ষের চাটনি।

About Post Author