Home » বাচ্চাদের দিতে পারেন সর্ষের স্যুপ

বাচ্চাদের দিতে পারেন সর্ষের স্যুপ

সময় কলকাতা ডেস্ক: বাচ্চাদের দিতে পারেন সর্ষের স্যুপ। কিভাবে বানাবেন, দেখে নিন ।

উপকরণ

তিন কাপ কুচো করা সর্ষে শাক,

তিন কাপ পালং শাক,

অর্ধেক চা চামচ অলিভ তেল,

অর্ধেক চা চামচ জিরে গুঁড়ো,

সামান্য মেথি,

অর্ধেক কাপ পেঁয়াজ,

সামান্য আদা,

দেড় কাপ দুধ,

অর্ধেক চা চামচ মাখন

পরিমাণমতো নুন।

 

পদ্ধতি

অর্ধেক চা চামচ অলিভ তেল গরম করে তাতে জিরে আর মেথি ফোঁড়ন দিতে হবে। হালকা বাদামি হয়ে এলে এতে কাটা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এরপর আদা, রসুন, দিয়ে অল্প নেড়ে সর্ষে আর পালং শাক দিয়ে দিন। শাকের জল ছেড়ে এলে দুধ আর নুন দিয়ে একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এরপর আবার প্যানে দিয়ে গরম করতে হবে। সিজনিং-এর জন্য মাখন আর আদা আলাদা করে নেড়ে স্যুপে মিশিয়ে দিলেই তৈরি সর্ষের স্যুপ।

 

 

 

About Post Author