Home » প্রকাশ্যে ‘ডাঃ বক্সী’ ছবির প্রথম গান

প্রকাশ্যে ‘ডাঃ বক্সী’ ছবির প্রথম গান

সময় কলকাতা ডেস্কঃ মুক্তি পেল পরিচালক সপ্তার্শ বসু-র পরিচালিত ‘ডাঃ বক্সী’ ছবির প্রথম গান ‘তোকে ছুঁয়ে দিলাম’। গানটি লিখেছেন তিথি দত্ত। এই গানের মিউজিক-এর দায়িত্বে রয়েছেন শুভদীপ মিত্র। আর গানটি গেয়েছেন শিল্পা রাও ও অর্ণব দত্ত। এই ছবিতে রয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, বনি সেনগুপ্ত ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এসএমভি স্টুডিওজের প্রযোজনায় ও রোল ক্যামেরা অ্যাকশনের সহ প্রযোজনায় মুক্তি পাবে ছবিটি।                                                                                                                                                    এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব রয়েছেন অরিন্দম। যদিও এই ছবিতে দেখা যাবে না অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। তাঁর জায়গায় অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। একজন ট্র্যাভেল ব্লগার মৃণালিনী সেনের চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। টুইস্ট আছে বনি সেনগুপ্তর চরিত্রে। বনির চরিত্রের নাম আদিত্য মুখোপাধ্যায়।

নতুন ধরনের রহস্য নিয়ে বড়পর্দায় উপস্থিত হচ্ছেন ডাঃ বক্সী। পরিচালক সপ্তাশ্ব বসুর ছবি ‘প্রতিদ্বন্দ্বী’ তে ডাঃ বক্সীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। যেখানে দেখা গেছিল নানা ধরণের মেডিকেল দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি। সেই ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের পাশাপাশি অভিনয় করেছিলেন সায়নী ঘোষ, সৌরভ দাসের মত দাপুটে অভিনেতারা। ‘প্রতিদ্বন্দ্বী’তে দেখা যায় ডাঃ বক্সীর জন্য প্রাণ বাঁচে অনেক সাধারণ মানুষের। ডাঃ বক্সীর উদ্দেশ্য মহৎ হলেও তাঁর কাজ করার পদ্ধতি ছিল অনৈতিক। ফলে এখান থেকেই দানা বাঁধে প্রশ্ন, যখন একজন মানুষ বৃহত্তর স্বার্থের জন্য কিছু মহৎ কাজ করে তখন তাঁর কাজের পদ্ধতির সঙ্গে কি নৈতিকতা ও অনৈতিকতার প্রশ্ন জড়িয়ে রাখা উচিত? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আবারও পর্দায় ডাঃ বক্সীকে ফেরাচ্ছেন পরিচালক সপ্তাশ্ব বসু।

About Post Author