সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান! ১ ডিসেম্বর থেকে অবশেষে আরবিআই-এর তরফে ডিজিটাল রুপি চালু করা হয়েছে। তবে, মাত্র ৪টি শহরে আপাতত শুরু হচ্ছে ডিজিটাল রুপির খুচরো লেনদেন। প্রাথমিক ভাবে মুম্বই, নয়াদিল্লি, বেঙ্গালুরু ও ভুবনেশ্বরে পরীক্ষামূলক ভাবে এই পাইলট প্রজেক্ট শুরু করছে আরবিআই। এর আগে ১নভেম্বর থেকে কেন্দ্রীয় ব্যাঙ্ক পাইকারি বাজারের জন্য এই ডিজিটাল রুপি পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করেছিল। সেই প্রজেক্টের সাফল্য দেখেই এবার খুচরো বাজারেও ডিজিটাল রুপি চালু করছে আরবিআই।
জানা গিয়েছে,বর্তমানে পাইকারি বাজারের মতো খুচরো বাজারের ক্ষেত্রেও এটি আসছে পাইলট প্রজেক্ট হিসেবেই। তবে এই প্রজেক্টটি কিছু নির্বাচিত জায়গায় শুরু করা হবে। যেখানে কাস্টমার ও ব্যবসায়ীরাও থাকতে পারবেন। যদিও ভবিষ্যতে এই প্রজেক্ট বড় করা হতে পারে বলেই সূত্রের খবর।
সূত্র মারফত জানা গিয়েছে,ডিভাইসে সংরক্ষিত ব্যাঙ্কের ডিজিটাল ওয়ালেট থেকেই ডিজিটাল রুপির লেনদেন করতে পারবেন সাধারণ মানুষ। তবে, দু’জন ব্যক্তির মধ্যে বা কোনও ব্যক্তি ও ব্যবসায়ীর মধ্যে এই ডিজিটাল লেনদেন করতে পারবেন ব্যবহারকারীরা। প্রাথমিক ভাবে ইতিমধ্যেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ও ডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই প্রকল্পে জুড়েছে। আর বাকি ব্যাঙ্কগুলি পরবর্তী পর্যায়ে এই প্রকল্পে জুড়বে বলেই সূত্রের খবর।
জানা গিয়েছে, এই ই-রুপি একটি ডিজিটাল টোকেন হিসেবে কাজ করবে। ডিজিটাল কারেন্সি প্রচলিত নোটের মতনই কাজ করবে। আর এই ডিজিটাল কারেন্সির মূল্যও থাকছে সাধারণ টাকার মতনই।খুব শীঘ্রই ব্যাঙ্কের মাধ্যমে এই ডিজিটাল কারেন্সি ডিস্ট্রিবিউট করা হবে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর