Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২ ডিসেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩৩৬ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৯৪২ – শিকাগোতো বিশ্বের প্রথম আণবিক চুল্লি পরীক্ষামূলক ভাবে শুরু হয়,

১৯৪৬ – ব্রিটিশ সরকার ভারতের চার নেতাকে সংসদীয় সভায় যোগ দিতে নিমন্ত্রণ করেছিল। তারা হলেন- নেহরু, বলদেব সিং, জিন্নাহ ও লিয়াকত আলী।

১৯৮৪ – ভূপালে বিষগ্যাসে ৩ হাজার লোক নিহত এবং ৫০ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়।

১৯৮৯ – ভিপি সিং ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত হন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৮৮ – ক্ষিতিমোহন সেন,ভারতীয় বাঙালি গবেষক, সংগ্রাহক এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৯২ – বিপ্লবী গোলাম আম্বিয়া খান লোহানির জন্মদিন আজ।

১৮৯৮ – প্রথম ভারতীয় (বাঙালি) বিমান চালক প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে যুদ্ধ করেন ইন্দ্রলাল রায় এদিন জন্মান।

১৯২১ – পটুয়া চিত্রশিল্প কামরুল হাসান আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯২৫ -প্রখ্যাত বাঙালি অভিনেতা সন্তোষ দত্ত-র জন্মদিন আজ।

১৯৫৯ – বমান ইরানী,ভারতীয় অভিনেতা ও গায়ক এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯১৮ -গুরুদাস বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাই কোর্টের ভারতীয় বাঙালি বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়েরপ্রথম ভারতীয় উপাচার্য আজকের দিনে প্রয়াত হন।

১৯৯১ – ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও কথাসাহিত্যিক বিমল মিত্রের প্রয়াণ দিবস আজ।

About Post Author