সময় কলকাতা ডেস্ক: শুরু হয়ে গেল টুইচারের ভুয়ো একাউন্ট মুছে ফেলার কাজ।টুইটার কেনার আগেই নতুন মালিক এলন মাস্ক অভিযোগ করেছিলেন, টুইটারে অসংখ্য ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে। মাস্কের দাবি অস্বীকার করে টুইটার জানিয়েছিল, ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা দৈনিক সক্রিয় ব্যবহারকারীর ৫ শতাংশের কম। টুইটার কেনার পর সমস্ত ভুয়ো অ্যাকাউন্টগুলো অগ্রাধিকার ভিত্তিতে মুছে ফেলা হবে বলে জানিয়েছিলেন মাস্ক। এর ধারাবাহিকতায় টুইটার কেনার পরপরই ভুয়ো অ্যাকাউন্ট মুছে ফেলার কাজ শুরু করেছেন তিনি।
ভুয়ো অ্যাকাউন্ট মুছে ফেলার কারণে টুইটারের অন্য ব্যবহারকারীদের অনুসারীর সংখ্যা কমে যেতে পারে বলে সবাইকে সতর্কও করেছেন এলন মাস্ক।

উল্লেখ্য, এবছর এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান এলন মাস্ক। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি। তারপরেই শুরু হয় আইনি লড়াই। এলন মাস্কের বিরুদ্ধে একটি মামলাও করে টুইটার। পাল্টা টুইটারকে কাঠগড়ায় তুলে আদালতেও যান মাস্ক। তবে এসবের মধ্যে আদালতের বাইরেই দু’পক্ষ সমঝোতা করে নেয় নিজেদের মধ্যে। এরপরই আগের দামেই টুইটার কিনে নেন এলন মাস্ক। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৯১০ কোটি টাকার বিনিময়ে টুইটারের মালিকানা পান তিনি।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?