Home » মেসিকে ঘিরে প্রত্যাশা বাড়ছে পরিবারের ও দেশবাসীর

মেসিকে ঘিরে প্রত্যাশা বাড়ছে পরিবারের ও দেশবাসীর

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের প্রত্যাশার পারদ তুঙ্গে স্বপ্নের ফেরিওয়ালা লিওনেল মেসিকে ঘিরে।আর তিনটি ম্যাচ খেলতে পারলেই মেসি আরেকটি বিশ্বরেকর্ড গড়বেন।জার্মানির মিডফিল্ড জেনারেল লোথার ম্যাথিয়াস ১৯৮২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত টানা পাঁচটি বিশ্বকাপে ২৫ টি ম্যাচ খেলেছিলেন। মেসি ইতিমধ্যেই ২৩ টি বিশ্বকাপ ম্যাচ খেলে ফেলেছেন এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ২৪ তম ম্যাচ খেলতে নামছেন আগামী শনিবার। সেদিনই তিনি ছুঁয়ে ফেলবেন জার্মানিরই মিখোস্ল্যাভ ক্লোসেকে যিনি বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ টি গোলের অধিকারী । শনিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিতলেই তিনি সেমিফাইনালে ধরে ফেলবেন লোথার ম্যাথিয়াসকে। ফলে মেসি যদি এককভাবে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার কৃতিত্বের অধিকারী হয়ে যান তাহলে আর্জেন্টিনার সামনে ৩৬ বছর পরে বিশ্বকাপ জেতার দরজা খুলে যাবে। ইতিমধ্যে দেশ ও ক্লাবের হয়ে ১০০০ ম্যাচ খেলা হয়ে গিয়েছে কিংবদন্তী ফুটবলারের। ৭৮৯ টি গোল ও করেছেন মেসি । বিশ্বকাপে গোল করেছেন ৯ টি যারমধ্যে এবার কাতার বিশ্বকাপে তাঁর গোল সংখ্যা ৩। তাঁকে ঘিরেই আবর্তিত হচ্ছে বিশ্বকাপে আর্জেন্টিনার আশা প্রত্যাশা।

দেশবাসীর মতই প্রত্যাশা মেসির পরিবারের।মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো হাজির রয়েছেন কাতারে ।লুসাইল স্টেডিয়ামে বসে প্রথম ম্যাচে পরাজয়ের সাক্ষী হওয়ার পরে আন্তোনেলা সামাজিক মাধ্যমে পোষ্ট করেছিলেন ” আমরা তোমার সঙ্গে আছি “। ঘটনাক্রমে,এরপরে জয়ের রাস্তায় ফেরে মেসির আর্জেন্টিনা। পোল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার মরণবাঁচন যুদ্ধে স্টেডিয়ামেও সন্তান কোলে উচ্ছসিত আন্তোনেলাকে দেখা যায়। শনিবার রাতেই কোয়ার্টার ফাইনাল বা শেষ আটে পৌঁছেছেন মেসি।

 

শনিবারের আগে থেকেই আহমেদ বিন আলি স্টেডিয়ামের বাইরে কাতারে কাতারে লোক ভিড় জমান আর্জেন্টিনার সমর্থনে। দর্শকদের সমর্থন নিয়েই খেলতে নামা লিওনেল মেসি এবারও মন্ত্রমুগ্ধ করলেন। তাঁর দেশবাসী চায় আর্জেন্টিনা আরও তিনটি টানা জয় । মেসির হাত পড়ুক বিশ্বকাপের ভিকট্রি স্ট্যান্ডে বিশ্বকাপে ।মেসিকে ঘিরে সোনালী স্বপ্ন ছড়িয়ে রয়েছে বিশ্বজুড়ে।মেসি ম্যাজিক অব্যাহত থাকুক চায় বিশ্ববাসী। মেসির জাদুতে বুদ হয়ে থাকা আর্জেন্টিনা তথা বিশ্বের তামাম মেসিপ্রেমী দর্শককুল চাইছেন শেষ বিশ্বকাপ স্মরণীয় করে রাখুন স্বপ্নের জাদুকর।।

About Post Author