Home » এবার ওটিটি প্ল্যাটফর্মে ‘রামসেতু’

এবার ওটিটি প্ল্যাটফর্মে ‘রামসেতু’

সময় কলকাতা ডেস্ক: সুখবর! এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘রামসেতু’। তবে বড় পর্দায় রামসেতু মুক্তির দু’মাস আগে ওটিটিতে তা মুক্তি পাওয়ার নির্দেশ নেই। তাই আশা করাই যায় যে ২৫ ডিসেম্বরের পরেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘রামসেতু’।

২৫ অক্টোবর দিলওয়ালির মরশুমে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘রাম সেতু’। দেশজুড়ে মোট ৩১০০ টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির প্রথম দিনেই দারুন ব্যবসা করেছে এই ছবি। বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘রাম সেতু’। ইন্ডিয়া ডট কমের রিপোর্ট অনুযায়ী ২৭ অক্টোবর ভারতীয় বক্স অফিসে রাম সেতু ৮.৫০ কোটি টাকার ব্যবসা করেছে। ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত রাম সেতুর বক্স অফিস মোট কালেকশন ৫৬ কোটি টাকা। ১ নভেম্বর পর্যন্ত এই ছবি মোট ৮১ কোটি টাকা বক্স অফিসে কালেকশন করে ফেলেছে। অন্যদিকে আর কিছুদিন পরই ক্রিসমাসের মরশুমে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি।

রহস্য, রোমাঞ্চ আর পৌরানিক কাহিনির গন্ধে ভরপুর এই ছবি দর্শকের মন ছুঁয়ে গিয়েছে। এই ছবিতে অক্ষয় কুমার ছাড়াও দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ, নুসরত ভরুচা ও সত্য দেবকে।অ্যাকশন অ্যাডভেঞ্চার ও বিনোদনে ভরপুর ছবিটি। ছবির দৃশ্যায়নও একেবারে নতুন ধরনের । সূত্রের খবর,প্রেক্ষাগৃহে মুক্তির কিছুদিন পরই অ্যামাজন প্রাইম ভিডিওয় দেখা যাবে ‘রাম সেতু’।

অন্যদিকে ‘রাম সেতু’র সঙ্গে একই দিনে অজয় দেবগন ও সিদ্ধার্থ মলহোত্রের ‘থ্যাঙ্ক গড’ ছবিটি মুক্তি পেয়েছে। তবে বক্স অফিসে প্রথম দিনেই মুখ থুবড়ে পড়েছে এই ছবি। বলা ভালো এই ছবি এখনও পর্যন্ত দর্শকদের মন তেমনভাবে জয় করতে পারেনি।

‘রাম সেতু’ ছাড়াও অক্ষয় কুমারকে দেখা যাবে রাজ মেহতার ‘সেলফি’ ছবিতে। সঙ্গে ইমরান হাশমি, নুসরত ভারুচা ও ডায়না পেন্টিও রয়েছেন। এছাড়াও অক্ষয়ের হাতে দক্ষিণী ছবি ‘সুরারই পোট্রু’র হিন্দি রিমেক, আনন্দ এল. রাইয়ের ‘গোর্খা’ ও ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবিও রয়েছে।

About Post Author