Home » ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এনআইএ তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে

ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এনআইএ তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে

সময় কলকাতা ডেস্কঃ ভূপতিনগর বিস্ফোরণে প্রমাণ লোপাট হচ্ছে। এনআইএ তদন্ত চেয়ে এবার জনস্বার্থ মামলা রুজু হল কলকাতা হাইকোর্টে। মামলা করার অনুমোদন চেয়ে আবেদন করা হয়েছিল সোমবারই। সেই মর্মে মঙ্গলবার অর্থাৎ আজ আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুক্রবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার অর্জুননগর পঞ্চায়েতের অন্তর্গত নাড়ুয়াবিলা গ্রামে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় তৃণমূল বুথ সভাপতি সহ তিন জনের মৃত্যু হয়। মৃত ওই তৃণমূল নেতা রাজকুমার মান্নার স্ত্রী দাবি করেন, আতসবাজি বানাতে গিয়ে ঘটেছে বিস্ফোরণ। এদিকে,মৃতের ভাইয়ের দাবি, বিজেপি-কে ভয় দেখানোর জন্য বোমা তৈরি হত গোপনে। এই পরিস্থিতিতে মামলাকারীদের অভিযোগ, ঘটনাস্থলে নষ্ট করা হচ্ছে প্রমাণ। মঙ্গলবার, এই মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। খুব তাড়াতাড়ি সব ধামাচাপা পড়ে যেতে পারে, তার আগে ঘটনার তদন্তভার দেওয়া হোক এনআইএ-কে। আবেদন মঞ্জুর করেছে আদালত। দ্রুত শুনানির আশ্বাস প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।

অন্যদিকে,ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় শাসক-বিরোধী তরজা তুঙ্গে। এই বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন মন্ত্রী শশী পাঁজা,বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন,‘আমি মাননীয় গৃহমন্ত্রীকে চিঠি লিখছি। যাতে ভূপতিনগরের বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত হয়। এনআইএ-র তদন্ত করার অধিকার আছে। যেখানে তিনজন ব্যক্তি মারা গিয়েছেন সেখানে চাইলে অবশ্যই এনআইএ তদন্ত করতে পারে।’ একইসঙ্গে এই ঘটনায় শুভেন্দু অধিকারী একটি টুইট করে লিখেছেন,‘ভূপতিনগরে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়েছে এবং ২ জন আহত। ভগবানপুর ২ নম্বর ব্লকের ঘটনা। তৃণমূল নেতা রাজকুমার মান্না বোমা তৈরি করছিল সেই সময় বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করছি।’ অন্যদিকে,বিস্ফোরনের ঠিক দুই দিন পর ঘটনাস্থল পরিদর্শনে যান বম্ব ডিসপোজাল স্কোয়াড ও ডগ স্কোয়াড। বোমা না বাজিতে এই বিস্ফোরণ? বিস্ফোরনের উৎসের খোঁজেই তদন্তে নেমেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড ও ডগ স্কোয়াড।

উল্লেখ্য,শনিবার কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার কয়েকঘন্টা আগেই উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুর। অভিষেকের সভাস্থল থেকে ৪০ কিলোমিটার দূরে ভূপতিনগরের অর্জুননগর অঞ্চলের নাড়ুয়াবিলা এলাকায় বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃত ৩। সূত্রের খবর, স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণ ঘটে। আর এই বিস্ফোরণের জেরে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না সহ তাঁর দুই ভাই বিশ্বজিৎ গায়েন এবং লালু মান্নার মৃত্যু হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন ভূপতিনগর থানার পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই ঘটনায় বিরোধী দলনেতা

About Post Author