সময় কলকাতা ডেস্ক: গরু পাচার মামলায় আসানসোল বিশেষ সিবিআই আদালতে নিয়ে আসা হল অনুব্রত মণ্ডলকে। শুক্রবার বেলা ১১ টা নাগাদ আসানসোলের বিশেষ সংশোধনাগার থেকে পুলিশ গাড়িতে করে নিয়ে আসা হয় আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। অন্যান্য দিনের মতো শুক্রবার সকালেও আসানসোল আদালত চত্বরে পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়, ব্যারিকেট করে দেওয়া হয় আদালত বিল্ডিং এর প্রবেশপথের সামনে ।

উল্লেখ্য সিবিআই আদালতের নির্দেশে আসানসোলের বিশেষ সংশোধনাগার রয়েছেন অনুব্রত মণ্ডল। গত মাসের ২৫ তারিখ সিবিআই আদালতে পেশ করলে ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত।

উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য । পেশায় একজন শিক্ষিকা হয়ে কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই ইতিমধ্যেই সুকন্যা মণ্ডলকে জেরা করেছে ইডি। এরপর এই মামলায় ইডির নজরে রয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজন। তাদেরকেও জেরা করতে তলব করতে পারে ইডি, এমনটাই সূত্রের খবর। এখন দেখার সায়গলের পর অনুব্রতকেও কি দিল্লিতে নিয়ে যেতে পারবে ইডি, সেদিকেই নজর সকলের।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি