Home » ফুলকপির উপমা, মুখে লেগে থাকবে স্বাদ

ফুলকপির উপমা, মুখে লেগে থাকবে স্বাদ

সময় কলকাতা ডেস্ক: শীতের মরসুমে ফুলকপি সহজলভ্য। তাই দেরি না করে বানিয়ে ফেলুন ফুলকপির হালুয়া, দেখে নিন এই সুন্দর রেসিপিটি,

উপকরণ

ফুলকপি

দুধ

গুঁড়ো দুধ

ঘি

এলাচ

দারুচিনি

চিনি/কনডেন্স মিল্ক

পেস্তা বাদাম কুচি

পদ্ধতি

প্রথমে ফুলকপির ডাটা ফেলে ছোট টুকরো করে কেটে ধুয়ে নিন। তারপর দুধের মধ্যে ফুলকপি দিয়ে সেদ্ধ করে নিন। ফুলকপি সেদ্ধ হয়ে যখন দুধ ফুলকপি মাখা মাখা হয়ে যাবে তখন নামিয়ে ঠান্ডা করে নিন।

এরপর প্যান বসিয়ে ঘি গরম করে এলাচ ও দারুচিনি দিয়ে ১-২ বার নেড়ে ব্লেন্ড করা দুধ ফুলকপির মিশ্রণ ও চিনি একসঙ্গে দিয়ে নাড়তে থাকুন। শুকনো হয়ে এলে ঘি আর গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিন। তারপর ট্রেতে ঢেলে দিতে হবে। তারপর চামচ এর পেছনে ঘি ব্রাশ করে  চারপাশে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। চামচ এর গায়ে ঘি ব্রাশ করে নিলে চামচের সঙ্গে লেগে যাবে না। গরম থাকতেই উপরে পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু ফুলকপির উপমা।

About Post Author