সময় কলকাতা ডেস্ক: বাঙালির রান্নাঘরে থাকে নতুন নতুন রেসিপি, নতুন নতুন খাবার। সবসময় চিকেনের একই রকম পদ খেতে কারোরই ভালো লাগে না। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই শীতের মরশুমে পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন ক্রিস্পি চিকেন ব্রেড রোল। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
উপকরণ
২০০ গ্রাম চিকেন কিমা
৪ টি পেঁয়াজ
২ চা চামচ আদা রসুন বাটা
৪ পিস পাউরুটি
স্বাদ অনুযায়ী লবন
১/২ চা চামচ হলুদ
১/২ চা চামচ গরম মশলা
১ কাপ ব্রেড ক্রাম্ব
২ টেবিল চামচ ময়দা
২ টেবিলচামচ কর্নফ্লাওয়ার
১/২ চা চামচ মরিচ গুঁড়ো
রন্ধন পদ্ধতি
প্রথমেই কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ দিয়ে গোলাপী করে ভেজে রাখুন। এরপর কড়াইতে আদা-রসুন বাটা, লবণ ও হলুদ দিয়ে হালকা করে কষিয়ে নিন। মিনিট পাঁচেক পর চিকেন কিমা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে তাতে গরম মশলা দিয়ে কিমা নামিয়ে নিন। এরপরে কিমা ঠান্ডা করে একটু ব্লেন্ডারে দিয়ে পেষ্ট করে নিন। এবার পাউরুটি চারপাশ কেটে পাউরুটি একটু ভিজিয়ে তার ভিতর কিমা দিয়ে পাউরুটি পুরে রোল করে নিতে হবে। এবার একটা বাটিতে ময়দা, কর্ণফ্লাওয়ার, লবণ, মরিচ গুঁড়ো, জল দিয়ে মিশ্রন বানিয়ে নিন। পাউরুটির রোলগুলো ময়দাতে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব মাখিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে। সোনালি রং হয়ে এলে কড়াই থেকে তুলে নিন। মেয়োনিজ় কিংবা সস সহযোগে গরম গরম পরিবেশন করুন ক্রিস্পি চিকেন ব্রেড রোল।
শীতে জমবে ক্রিস্পি চিকেন ব্রেড রোল


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার