সময় কলকাতা ডেস্কঃ রাজধানীতে গিয়ে জি-২০ সম্মেলন সফল করতে বাংলার পক্ষ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তার প্রস্তুতির দ্বিতীয় পর্যায়ের বৈঠকে সেই সুরেই সুর মেলালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও ভারচুয়াল বৈঠকে বাংলা থেকে যোগ দিয়েছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে, এদিনের বৈঠকের বক্তা তালিকায় মুখ্যমন্ত্রীর নাম থাকা সত্ত্বেও তিনি কিছুই বলার সুযোগ পাননি। কিন্তু,এই বৈঠকে বলার সুযোগ দেওয়া হয় জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর জেনারেল, কেরলের রাজ্যপালদের। কার্যত সেকারণেই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।
উল্লেখ্য, সোমবার ৪ দিনের দিল্লি সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে পা রেখেই রাষ্ট্রপতি ভবনে জি ২০ বৈঠকে যোগ দেন তিনি। এদিন দেশের জন্য কেন্দ্রের পাশে থাকারই বার্তা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দেশের সম্মানের প্রশ্নে কেন্দ্রকে সবরকম সহযোগিতা করবেন। ২০২৩ সালে ভারতে বসবে জি-২০ সম্মেলনের আসর। সে বিষয়েই সোমবার দিল্লিতে বৈঠক ছিল বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, এদিনের বৈঠকে মিনিট পাঁচেকের বক্তব্য রাখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘দেশের জন্য সমস্তরকমভাবে কেন্দ্রকে সাহায্য করব। এটা কোনও দলীয় কর্মসূচি নয়, এটা দেশের ব্যাপার।’রাজনৈতিক মহলের মতে, রাজধানীতে দেশের স্বার্থরক্ষায় কেন্দ্র-রাজ্য সহযোগিতার এক বেনজির চিত্র ফুটে উঠল।

আগামী বছর জি-২০ সম্মেলনে সভাপতিত্ব করবে ভারত। সেই উপলক্ষ্যে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, এ বিষয়ে দেশজুড়ে মোট ২০০টি বৈঠক হবে। প্রথম ধাপে দেশের সব রাজনৈতিক দল ও মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর