সময় কলকাতা ডেস্ক: প্রবল বেগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মান্দাস। শুক্রবার মধ্যরাতে চেন্নাই এবং অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি। এরপর মধ্যরাতেই মল্লপুরমে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হয়। সে সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় ৬৫ থেকে ৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। এর প্রভাবে গতকাল রাত থেকেই টানা বৃষ্টি চলে।
ল্যান্ডফলের পর ক্রমশ গতি হারাতে শুরু করে। ইতিমধ্যেই সেটি সুপার সিভিয়ার সাইক্লোন থেকে শক্তিক্ষয় করে গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তামিলনাড়ুতে তান্ডব চালিয়ে তা এগিয়ে যাবে পশ্চিম এবং উত্তর পশ্চিমদিকে। শনিবার মধ্যরাতের মধ্যে সেটি কেবলমাত্র একটি নিম্নচাপের রূপ নিয়ে দক্ষিণ ভারতে অবস্থান করবে।চেন্নাই, পুদুচেরি, কোদাইকানাল, নাগাপাত্তিনাম, সেলাম এবং মাদুরাইতে প্রবল ঝড়বৃষ্টি চলছে। একাধিক গাছ উপড়ে পড়ে রাস্তা বন্ধ হয়েছে। ইলেকট্রিকের খুঁটিতে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে একজনের। আরও একজনের মৃত্যু হয়েছে গাছ চাপা পড়ে।উদ্ধারকাজে নেমে পড়ে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনি। শহরের বেশিরভাগ জায়গায় জল জমে গেছে বলেও জানা যাচ্ছে।
ঘূর্ণিঝড়ের কারণে চেন্নাইয়ের বিভিন্ন জায়গায় রাস্তায় উপর গাছ উলটে পড়ে রয়েছে। ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার। বেশ কয়েকটি জায়গায় বিদুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। চেন্নাইয়ের বেশ কয়েকটি বড় রাস্তায় জল জম রয়েছে। যানচলাচল বন্ধ রয়েছে বেশ কিছু শহরের বেশ কিছু জায়গায়।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর