Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১২ ডিসেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩৪৬ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৩৩৮ – দিল্লীতে তৈমুর লং কর্তৃক ১ লাখ লোক খুন হয়।

১৯১১ – বঙ্গভঙ্গ আইন রদ করা হয় এবং ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়।

১৯৭৯ – কলম্বিয়ায় ভূমিকম্পে ৭শ’ লোকের প্রাণহানি ঘটে।

১৯৮৯ – জাতিসংঘ শিশুর নাগরিক অধিকার সংক্রান্ত একটি সনদ গ্রহণ করে।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৯০৫ – ইংরাজী সাহিত্যের ভারতীয় লেখক মুলকরাজ আনন্দ আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯১০ – বিমল ঘোষ, খ্যাতনামা বাঙালি শিশুসাহিত্যিক এদিন জন্মান।

১৯৪০ – বাঙালি কবি পবিত্র মুখোপাধ্যায়ের জন্মদিন আজ।

১৯৫০ – রজনীকান্ত, ভারতীয় অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯৮০ – ভারতীয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লার জন্মদিন আজ।

১৯৮১ – যুবরাজ সিং, ভারতীয় ক্রিকেটার এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৫৪ – ভারতের স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী কিরণশঙ্কর রায় আজকের দিনে প্রয়াত হন।

১৯৫৬ – খ্যাতনামা ভারতীয় বাঙালি সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক অনুপম ঘটক -এর প্রয়াণ দিবস আজ।

১৯৬৫ – হেমেন্দ্রনাথ ঘোষ,ভারতে প্রথম সিরাম ভ্যাকসিন ও পেনিসিলিন প্রস্তুতকারক বিশিষ্ট ভেষজ বিজ্ঞানী ও চিকিৎসক এদিন প্রয়াত হন।

২০০৫ – সন্দীপন চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ‘আভা গার্দ’ লেখকগোষ্ঠির অন্যতম ভারতীয় বাঙালি সাহিত্যিক-এর প্রয়াণ দিবস আজ।

About Post Author