সময় কলকাতা ডেস্কঃ পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নবান্ন সভাঘরে একই মঞ্চে মুখোমুখি শাহ-মমতা। তবে একান্ত সাক্ষাত্ নিয়ে তুঙ্গে জল্পনা। গতরাতে শহরে এসেই বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে শাহি বৈঠক। পঞ্চায়েত ভোটের আগে দলীয় সংগঠনকে মজবুত করে একযোগে কাজ করার বার্তা মোদীর সেকেন্ড ইন কমান্ডের।
এদিনের বৈঠকে যোগ দিয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সঙ্গে রয়েছেন ঝাড়খণ্ডের ডিজিপি হোম সেক্রেটারি চিপ সেক্রেটারি সহ উচ্চপদস্থ আধিকারিকরা। নবীন পট্টনায়েক বৈঠকে অনুপস্থিত,তবে রয়েছেন ওড়িশার দুই মন্ত্রী। সূত্রের খবর, পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে আর্ন্তজাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্যে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি, সীমান্তে চোরাচালান, অনুপ্রবেশ ইত্যাদি রুখতে বিএসএফের ভূমিকা নিয়েও মত বিনিময় হতে পারে। বিএসএফের টহলদারি এলাকা ১৫ কিমি থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হয়েছে। এই বিষয়টিও আলোচনায় রয়েছে। ঝাড়খণ্ড সীমান্তে মাওবাদী কার্যকলাপ মাথাচাড়া দেওয়ায় জঙ্গলমহলে পুনরায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের অনুরোধও জানানো হতে পারে।

কেন্দ্র রাজ্য টানাপোড়েনের মাঝেই এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এক দেশ, এক পুলিশ, এই ভাবনায় নতুন বিল আনতে চলেছে কেন্দ্র। তা নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে।


More Stories
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার