সময় কলকাতা ডেস্ক: এবার এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হেফাজতে সুবীরেশ ভট্টাচার্য। তাঁকে ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর বিশেষ সিবিআই আদালত। ফের তাকে আদালতে পেশ করা হবে আগামী ২২ ডিসেম্বর। এর আগে নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে ছিলেন সুবীরেশ।
গত বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, তদন্তে অসহযোগিতা করার অভিযোগে সুবীরেশকে গ্রেফতার করেছে। ২১ ডিসেম্বরের মধ্যে সিবিআইকে এই মামলার রিপোর্ট জমা দিতে হবে। অস্বস্তিতে পড়েন কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। জামিনের আবেদন করা হলে কোনও নির্দেশ দেয়নি আদালত।
বর্তমানে নবম-দশম দুর্নীতি মামলায় সুবীরেশ রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে বিচার বিভাগীয় হেফাজতে।সিবিআই তদন্তে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ অযোগ্য প্রার্থীদের নাম সুপারিশ করতেন। এদিন তাকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। নবম-দশমের পর গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় ৫ দিন সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত।


More Stories
বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর
বাঙালিদের ভন্ড বলার অভিযোগে বাগেশ্বর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের
অভিষেকের অফিসে ভাঙচুর