Home » শরীর সুস্থ রাখতে খান এই স্যুপ

শরীর সুস্থ রাখতে খান এই স্যুপ

সময় কলকাতা ডেস্ক: শরীর সুস্থ রাখতে খান চিকেন লেমন স্যুপ ।

চিকেন লেমন স্যুপ তৈরির উপকরণ

• চিকেন স্টক ৬ কাপ,
• সিদ্ধ বোনলেস চিকেন ২০০ গ্রাম
• লেবুর রস আধা কাপ,
• চিনি ১ চা চামচ,
• সাদা গোলমরিচের গুড়া-আধা চা চামচ,
• লবণ পরিমাণমতো,
• সয়াসস ১ চামচ,
• কর্ণফ্লাওয়ার ১ চামচ,
• লেবু গোল করে কাটা

পদ্ধতি

অল্প সাদা তেলে চিকেনটা হাল্কা করে নেড়ে নিতে হবে। গরম স্টকে লবণ, চিনি, স্বাদ লবণ, গোলমরিচের গুড়ো ও সয়াসস দিয়ে হাল্কা ভেজে রাখা চিকেনের মধ্যে ঢেলে লো ফ্লেমে রাখতে হবে। কর্ণফ্লাওয়ার গুলিয়ে, মিলিয়ে দিতে হবে। এভাবে মিনিট পাঁচেক নাড়িয়ে লেবুর রস দিয়ে নামিয়ে নিতে হবে। পরিবেশনের সময় লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করতে হবে ।

About Post Author