Home » মুখরোচক ক্রিস্পি পটেটো ফ্রিটার্স

মুখরোচক ক্রিস্পি পটেটো ফ্রিটার্স

সময় কলকাতা ডেস্ক: শীতের সন্ধ্যায় একটু ঝাল ঝাল মুখরোচক খাবার হলে মনটা বেশ সতেজ ও ফুরফুরে হয়ে যায়। তাই বাড়ির সদস্যদের মন ভাল করতে আজ বানিয়ে ফেলুন ক্রিস্পি পটেটো ফ্রিটার্স।

ক্রিস্পি পটেটো ফ্রিটার্স তৈরির উপকরণ

• আলু ,

• গুঁড়ো লঙ্কা,

• জোয়ান,

• অরিগেনো চিলি ফ্লেক্স,

• নুন,

• গোলমরিচ,

• টমেটো সস

পদ্ধতি

প্রথমে আলুটা গোল গোল করে কেটে ভাপিয়ে নিতে হবে।এবার যতটা টমেটো সস দেব তার অর্ধেক জল দিয়ে গুলে নিতে হবে। তারমধ্যে পরিমাণমতো উপরের উপকরণগুলো মেলাতে হবে।

এবার আলাদা একটা পাত্রে খানিকটা সুজি নিতে হবে। এবার এক-একটা আলুর টুকরো গোলায় ডুবিয়ে সুজির কোটিং দিয়ে আলাদা পাত্রে কিছুক্ষণ রেখে দিতে হবে।

তারপর একটা ফ্রাইং প্যান গরম করে একটু তেল ব্রাশ করে নিতে হবে। তারপর কোটিং করা আলুগুলো দিয়ে আঁচটা মিডিয়ামে রেখে ভালো করে ভাজতে হবে। সস বা চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন ক্রিস্পি পটেটো ফ্রিটার্স।

About Post Author