সময় কলকাতা ডেস্ক: এবার বড়দিন রবিবার। ছুটির দিনে এমনিতেই অন্যদিনের চেয়ে একটু দেরিতে শুরু হয় মেট্রো পরিষেবা। কিন্তু বড়দিনের কথা মাথায় রেখে আগামী রবিবার বাড়ছে মেট্রোর সংখ্যা। মঙ্গলবার কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, রবিবার সকাল ৭টা ৫০ মিনিট থেকে শুরু পরিষেবা। অন্তিম স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫০ মিনিটে। ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে চলবে মোট ২০৪টি মেট্রো। পার্ক স্ট্রিট, ময়দান, বউবাজারের মতো এলাকায় যীশুর জন্মদিনে উপচে পড়ে ভিড়। সে কথা মাথায় রেখেই পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল।
একনজরে দেখে নেওয়া যাক বড়দিনের মেট্রো পরিষেবার সময়সূচি:
প্রথম মেট্রো
সকাল ৭.৫০ মিনিট: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
সকাল ৭.৫০ মিনিট: দমদম থেকে কবি সুভাষ
সকাল ৭.৫৫ মিনিট: দমদম থেকে দক্ষিণেশ্বর
সকাল ৮.০০ মিনিট: দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
শেষ মেট্রো
রাত ২২.৩৮ মিনিট: দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
রাত ২২.৪০ মিনিট: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
রাত ২২.৫০ মিনিট: দমদম থেকে কবি সুভাষ
রাত ২২.৫০ মিনিট: কবি সুভাষ থেকে দমদম


More Stories
তারাতলা বিপর্যয় কাণ্ডে ববি হাকিমের গ্রেফতারের দাবি
মৃত্যু মিছিলে মৃতের সংখ্যা বেড়ে ১৫ এবং কালীর “কালা কার্তুত!”
গভীর বিপাকে অরূপ বিশ্বাস, খুনের চেষ্টার অভিযোগ দায়ের