সময় কলকাতা ডেস্ক: চিট ফান্ড মামলায় অন্তর্বতীকালিন জামিন পেয়েছেন হালিশহরের পুর প্রধান রাজু সাহানি। জামিনে মুক্ত হয়েই তিনি উপস্থিত হন হালশহর পুরসভায়।সেই খানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, তাঁর রাজনৈতিক গুরু সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের আশির্বাদ ও পরামর্শ তাঁর উপর আছে।দলও তাঁর সঙ্গে আছে বলে দাবি করেন তিনি।সেই সঙ্গে তিনি জানিয়ে দেন সিবিআই এর হাতে তাঁর গ্রেফতারি নিছকই একটি রাজনৈতিক ষড়যন্ত্র মাত্র।বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতেই তাঁর মামলার জেরে সিবিআই হানা দিয়ে ছিল।সেই প্রসঙ্গে রাজু সাহানির দাবি রাজনৈতিক প্রতিহিংসার কারনেই সিবিআইকে তাঁর বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা হয়েছে।
উল্লেখ্য, সানমার্গ চিটফান্ড কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি। রাজু সাহানির নিউটাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ ৮০ লক্ষ টাকা, আগ্নেয়াস্ত্র, কার্তুজ । এছাড়াও তার নামে পাওয়া যায় কয়েকটি রিসর্ট। এমনকী থাইল্যান্ডেও তার ব্যাংক একাউন্টের হদিশ পেয়েছে সিবিআই। কিন্তু কোথা থেকে ৮০ লক্ষ টাকা পেলেন রাজু, তা জানতে চেষ্টা করছে সিবিআই। রাজুর যাবতীয় সম্পত্তির হদিশও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি