সময় কলকাতা ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির পর থেকে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। তবু, জেলে থেকেও দলীয় সহকর্মীদের যেন ভুলতেই পারছেন না পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার আদালতে পেশ করা হয় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার মূল অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে। এদিন আলিপুর আদালতে ঢোকার মুখে তৃণমূল নেতা-কর্মীদের দলের প্রতিষ্ঠা দিবস ও নতুন বছরের আগাম শুভেচ্ছা জানালেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী। পাশাপাশি, জোকা-তারাতলা মেট্রো শুরু হচ্ছে, তার জন্য সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান। এদিন, পার্থর পাশাপাশি, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য ছাড়া বাকি ছয়জনকে আলিপুর আদালতে পেশ করা হয়।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির বিশেষ আদালতে তোলা হযলে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ৭ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। সেখানেই বেআইনি লেনদেন সংক্রান্ত মামলা খারিজের আবেদন জানালেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ভার্চুয়ালি মামলার শুনানিতে ছিলেন তাঁরা। এদিনের শুনানিতেই পার্থর আইনজীবী আবেদন করেন, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে বেআইনি লেনদেনের মামলা করা হয়েছে তা খারিজ করা হোক। তিনি আরও বলেন, যে ধারায় এই মামলা করা হয়েছে তা একেবারেই যথাযথ নয়। পার্থর আইনজীবীর এই আবেদন গ্রহণ করেছে ইডির বিশেষ আদালত। আগামী ৩১ জানুয়ারি এই আবেদন সংক্রান্ত মামলার শুনানি।


More Stories
অসহায়,ভবঘুরে, মানসিক ভারসাম্যহীনদের ভালোবাসতে শেখাচ্ছে বীরপাড়ার পুলিশ
মাটির বুকে স্বর্গ, সাজুর ‘হেভেন’ বাঁচিয়ে রাখার প্রতিশ্রুতি পুলিশ প্রশাসনের
বিচ্যুতি থাকবেই, ফুলপ্রুফ সিস্টেম বলে কিছু হয়না : শমীক ভট্টাচার্য