সময় কলকাতা ডেস্ক: গাঁটের ব্যথা কমাতে খুব কার্যকর ড্রাই ফ্রুট লাড্ডু। বৃদ্ধি করবে রোগ প্রতিরোধ ক্ষমতা। দেখে নিন কিভাবে বানাবেন ড্রাই ফ্রুট লাড্ডু।
উপকরণ
পিনাট বাটার,
২৫০ গ্রাম গুড়,
তিল,
পোস্ত,
নারকেল কোরা,
মাখানা,
বাদাম,
আদা গুঁড়ো,
গোলমরিচ
১টা জায়ফল গ্রেট করা,
এলাচ গুঁড়ো
পদ্ধতি
তিল, পোস্ত, নারকেল কোরা, মাখানা, বাদাম, আলাদাভাবে ভেজে নিতে হবে। তারপর এগুলিকে একবার পিষে নিন। একেবারে মিহি গুঁড়ো হবে না। ২৫০ গ্রাম গুড় কড়াইতে সামান্য জল দিয়ে মাঝারি আঁচে বসিয়ে দিতে হবে। মাঝে মাঝে নাড়তে হবে যাতে গুড় সম্পূর্ণ গলে যায়। ফেনা উঠতে শুরু করলে আঁচ কমিয়ে আদা গুঁড়ো, মরিচ গুঁড়ো, জায়ফল গুঁড়ো, এলাচ গুঁড়ো মিশিয়ে দিতে হবে ভাল করে। এর মধ্যে সমস্ত শুকনো ফল মিশিয়ে আঁচ বন্ধ করে দিতে হবে। এর পর দিতে হবে পিনাট বাটার। কিছুটা ঠান্ডা হয়ে এলে লাড্ডু পাকিয়ে পরিবেশন করুন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার