Home » বড়দিনে স্পেশাল কেক রেসিপি

বড়দিনে স্পেশাল কেক রেসিপি

সময় কলকাতা ডেস্ক: বড়দিনের স্পেশাল কেক বানান বাড়িতেই।

উপকরণ

তেল এক কাপ, চিনি দেড় কাপ, ময়দা এক কাপ, চারটি ডিম, বেকিং পাউডার দুই টেবিল চামচ, পাউডার দুধ চার টেবিল চামচ, পরিমাণমতো মোরব্বা, ভ্যানিলা এসেন্স এক চা-চামচ

পদ্ধতি

প্রথমে ডিম আর তেল একটি ব্লেন্ডারে ভাল করে মিশিয়ে নিন। হ্যান্ড মিক্সার না থাকলে ব্লেন্ডার দিয়েই কাজ করা সম্ভব। এবারে এসেন্স বাদে বাকি উপকরণগুলি ব্লেন্ড করে এসেন্স দিয়ে আবার ব্লেন্ড করুন।মিশ্রণ যেন খুব পাতলা না হয়। এবারে একটি ননস্টিক প্যানে তেল মাখিয়ে তার উপর কাগজ রাখুন। এরপর কেকের মিশ্রণটি ঢেলে মাঝে মাঝে মোরব্বাগুলি দিয়ে দিন।

এবারে একটি তাওয়া গরম করে তার উপর নন স্টিক প্যান বসিয়ে মাঝারি আঁচে ৩০- ৩৫ মিনিট বেক করতে হবে। এবার মাখনের সঙ্গে চিনি মিশিয়ে ইলেকট্রিক বা হ্যান্ড বিটার দিয়ে বিট করুন। এবার দুধ মিশিয়ে আরেকটু বেশি গতিতে বিট করুন। ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিন।

এই অবস্থায় হিট করতে করতে মিশ্রণ ঘন হয়ে এলে এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এরপর ঘরের উষ্ণতায় এনে ক্রিম দিয়ে ইচ্ছেমতো সাজিয়ে নিন এই কেক।

About Post Author