Home » বিপর্যস্ত চিন! আক্রান্ত ৩ কোটি ২০ লক্ষ

বিপর্যস্ত চিন! আক্রান্ত ৩ কোটি ২০ লক্ষ

সময় কলকাতা ডেস্ক: ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট BF.7-এই বিপর্যস্ত চিন। সূত্রের খবর মারফত জানা গিয়েছে, ওই দেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২০ লক্ষ মানুষ। যা সারা বিশ্বে রেকর্ড সংখ্যা। প্রায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন ৫০০০ মানুষ। জানা গিয়েছে, করোনা নিয়ে সতর্ক হওয়ার জন্য বৈঠকে বসতে চলেছে প্রেসিডেন্ট জিনপিং।

তবে চিনের সরকারি রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত সে দেশে একদিনে সর্বাধিক ৩,০৪৯ জন করোনা আক্রান্ত। গত দু’দিন জিনপিংয়ের দেশে কারও করোনায় মৃত্যু হয়নি। কিন্তু বাস্তব দৃশ‌্য বলছে অন্য কথা। সাংহাই, বেজিংয়ের হাসপাতালে উপচে পড়ছে ভিড়। হাসপাতালে বেড ও রক্তের জন‌্য হাহাকার করছেন লক্ষ লক্ষ মানুষ। মৃতদেহ সৎকারের জন‌্য লম্বা লাইন।

২০ ডিসেম্বর পর্যন্ত চিনে প্রায় ২৪ কোটি ৮০ লক্ষ মানুষ করোনার নতুন ঢেউয়ে আক্রান্ত হয়েছেন। চিন সরকার জিরো-কোভিড নীতি প্রত‌্যাহার করার পরেই সারা দেশে হু হু করে বাড়ছে সংক্রমিতের সংখ‌্যা। পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ব্রাজিলে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। তিন বছর আগে চিনের ইউহান শহর থেকে প্রথম ছড়িয়ে পড়েছিল মারণ ভাইরাস। ফের বিশ্বজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে এর নতুন প্রজাতি। বিশেষজ্ঞদের মতে, করোনার কারনে আগামী তিন মাসে চিনে লক্ষাধিক মানুষের মৃত্যু হবে।

About Post Author