Home » দক্ষিণ আফ্রিকায় দুর্ঘটনাগ্রস্ত গ্যাস ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরন

দক্ষিণ আফ্রিকায় দুর্ঘটনাগ্রস্ত গ্যাস ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরন

সময় কলকাতা ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় দুর্ঘটনাগ্রস্ত গ্যাস ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরন। দুর্ঘটনায় একাধিক ব্যক্তির মৃত্যুর হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন একাধিক মানুষ। একটি হাসপাতালের কাছে পথ চলতি গ্যাস ট্যাঙ্কারে ওই বিস্ফোরণ ঘটে। যার তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলের এদিক-ওদিকে ছিটকে পড়েন মৃত ও আহতরা। ঘটনায় হাসপাতালের একাংশেও আগুন লেগে যায়। দুর্ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল এবং উদ্ধারকারী দল।

বোকসবার্গের শহরে হাসপাতাল রোডে, কিউ আর টম্বো হাসপাতালের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল এল পি গ্যাস ট্যাঙ্কারটি। সেই সময় একটি নিচু ব্রিজে সজোরে ধাক্কা মারে গ্যাসভর্তি ট্যাঙ্কারটি। তারপরেই ভয়ংকর বিস্ফোরণ হয় ট্যাঙ্কারটিতে। যার তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা। আগুন লেগে যায় পাশের হাসপাতালের একাংশে। রাস্তায় ওই ট্যাঙ্কের কাছাকাছি থাকা গাড়িগুলিতেও আগুন লেগে যায়। আগুনে পুড়ে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করছে প্রশাসন। আহত বহু মানুষকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে । যদিও সরকারিভাবে এখনো মৃতের সংখ্যা জানানো হয়নি। রবিবার সকাল পর্যন্ত এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসস্তূপের মতন গাড়ির বিভিন্ন অংশ। প্যানকারের আগুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা বহু গাড়ি পুড়ে গিয়েছে ।

About Post Author