সময় কলকাতা ডেস্কঃ বনগাঁ স্টেশন থেকে চালু হল বনগাঁ-বারাসাত নতুন লোকাল ট্রেন পরিষেবা।
সীমান্ত শহর বনগাঁ স্টেশনের উপর নির্ভর করে কলকাতামুখী অসংখ্য সাধারণ মানুষ। বনগাঁ শিয়ালদহ শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন কয়েক হাজার মানুষ সীমান্ত শহর থেকে কলকাতামুখী হয় তাদের কর্মস্থলের উদ্দেশ্যে। ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি ছিল দীর্ঘ দিনের।

সেই মতো কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং ডিআরএমএর চেষ্টায় ভারতীয় রেলমন্ত্রকের উদ্দ্যেগে শনিবার থেকে চালু হল নতুন বনগাঁ-বারাসাত লোকাল। এদিন বনগাঁ স্টেশন থেকে প্রথম ১২.২০ নাগাদ ট্রেন চালু হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং পূর্ব রেলের ডিআরএম সহ রেলের একাধিক আধিকারিক।আপাতত দুটি নতুন ট্রেন চলবে অফিস সময়ে বনগাঁ থেকে বারাসাত। পরবর্তীতে ট্রেনের সংখ্যা বাড়বে বলে আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী। নতুন ট্রেন পেয়ে খুশি নিত্যযাত্রীরা। ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের ভোগান্তি কিছুটা কমবে বলে আশাবাদী যাত্রীরা।


More Stories
দেশে আইনশৃঙ্খলা নেই, কংগ্রেস নেতা খুনে ডবল-ইঞ্জিন সরকারকে দুষলেন কংগ্রেস নেতা শিসপাল সিং
শরীর ঢেকে যায় বিজ্ঞাপনে, হিউম্যান বিলবোর্ড ফালাকাটার অধীর বর্মন
৫ বারের তৃণমূল বিধায়ক, প্রাক্তন মন্ত্রী ও ডেপুটি স্পিকারের রহস্য মৃত্যু