Home » আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ! বিক্ষোভ

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ! বিক্ষোভ

সময় কলকাতা ডেস্কঃ ফের আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভে উত্তাল এলাকা। তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে অঙ্গনওয়াড়ি কর্মীর স্বামীকে আটক করে বিক্ষোভ এলাকাবাসী তথা তৃণমূল সমর্থকদের একাংশের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযোগ যাদের পাকা বাড়ি নেই তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। উল্টে যাদের পাকা বাড়ি রয়েছে তাদেরই নাম রয়েছে তালিকায়। অঙ্গনওয়াড়ি কর্মীর জায়গায় সমীক্ষা করতে কেন তার স্বামী আসবে এই নিয়ে উঠছে প্রশ্ন। বিক্ষোভের মুখে পড়ে ওই ব্যক্তির সাফাই, সমীক্ষা তিনি করেন না স্ত্রীর কাজে সহায়তা করেন। প্রত্যেকটা জায়গায় ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে তৃণমূলকে তীব্র কটাক্ষ সিপিআইএমের। সমগ্র ঘটনা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা।

মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কোতোল গ্রামে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ এলাকার তৃণমূল সমর্থকদের। অঙ্গনওয়াড়ি কর্মী নাজিমা খাতুন ওই এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত সমীক্ষার কাজে যুক্ত ছিলেন। অভিযোগ, তার জায়গায় সমীক্ষার কাজ করে তার স্বামী সইদুর রহমান। সেই প্রকৃত উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। পরিবর্তে যাদের পাকা বাড়ির রয়েছে যারা আর্থিক ভাবে সক্ষম তাদের নাম রয়েছে তালিকায়। দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার শহিদুর রহমানকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসি।

অভিযোগ, তাদের পাকা বাড়ি নেই দিন আনা দিন খাওয়া পরিবার। তাদের বাড়িতে এসে সমীক্ষা পর্যন্ত করা হয়েছে। কিন্তু অন্যায়ভাবে তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে যারা আর্থিকভাবে বিত্তশালী যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম রয়েছে তালিকায়। যারা সমীক্ষা করেছে তাদের দিকে অভিযোগের আঙুল তুলছে এলাকাবাসী। বিক্ষোভকারীরা জানিয়েছে, তারা তৃণমূল করে। অপরদিকে যাদের নাম রয়েছে তালিকায় তারা সিপিআইএম করে। ওই বুথ সিপিআইএমের দখলে হলেও পঞ্চায়েত তৃণমূলের দখলে। সমগ্র ঘটনা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানোতোর। সিপিআইএম নেতৃত্বের দাবি, প্রত্যেকদিন এলাকায় এলাকায় বিক্ষোভ হচ্ছে। কারণ ব্যাপক পরিমাণ দুর্নীতি করেছে তৃণমূল। যে কয়েক জায়গায় সিপিআইএমের পঞ্চায়েত সদস্য রয়েছে সেখানে তাদের কথা শোনা হয় না কারণ পঞ্চায়েত তৃণমূলের দখলে।  যারা ঘর পাওয়ার যোগ্য তারা ঘর পাবে এখানে রাজনীতির কিছু নেই বলে পাল্টা দাবী তৃণমূলের।

About Post Author