সময় কলকাতা ডেস্কঃ আজ বড়দিন। রাত থেকেই সেজে উঠেছে কলকাতার পার্ক স্ট্রিট অঞ্চল। বড়দিনের উৎসবকে আরও সুষ্ঠু ভাবে নির্বিঘ্নে উৎযাপন করার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে রাখা হয়েছে করা নিরাপত্তা ব্যবস্থা। রাখা হয়েছে সিসি টিভি ক্যামেরা, ১৩ টি ওয়াচ টাওয়ার। নিরাপত্তা দায়িত্বে থাকছেন জয়েন্ট সিপি। থাকছে সাদা পোশাকের পুলিশ। পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসব বুধবার থেকেই সূচনা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর শনিবার বিকেল থেকেই ভিড়ের জন্য ওই এলাকায় দু’দফায় মোতায়েন করা হয় বিরাট পুলিশবাহিনী। আশা করা হচ্ছে, এ বার ভিড় আরও বাড়বে। আর তাই নিরাপত্তার জন্য পার্ক স্ট্রিটে আজ ২২০০ এবং রবিবার তিন হাজার পুলিশকর্মী থাকবেন। এই দু’দিন যাতে ওই এলাকায় যান চলাচল মসৃণ থাকে, তার জন্য বিশেষ ব্যবস্থা করছে পুলিশ।
প্রতিবছরই বড়দিনের আগে ২৪ ডিসেম্বর নিয়ম করে গির্জায় প্রার্থনায় সামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরও তার অন্যথা হল না। ক্রিসমাস ইভে মুখ্যমন্ত্রী হাজির হয়েছিলেন বড়বাজারে ব্রেবোর্ন রোডের পর্তুগিজ গির্জা – ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারিতে। বিশেষ প্রার্থনায় অংশ নেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর মেয়ে আজানিয়া। ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও। শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ পর্তুগিজ চার্চে যান মমতা ও অভিষেক। সেখানে ফিতে কেটে উৎসবের সূচনা করেন। যীশুর মূর্তিতে ফুল দেন মমতা ও অভিষেক। বিশেষ প্রার্থনায় অংশ নেওয়ার পর চার্চের ফাদারের সঙ্গে দেখা করেন দু’জনই। ফাদারের কাছ থেকে আশীর্বাদ নিয়ে রাত ১১টা নাগাদ চার্চ থেকে বেরিয়ে যান মমতা ও অভিষেক। গির্জার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে উপহার দেওয়া হয়।


More Stories
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা