Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৫ ডিসেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩৫৯ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৬৯১ – রাঁচির জগন্নাথ মন্দির নির্মিত হয়।

১৭৫৮ – হ্যালির ধূমকেতু প্রথম দেখা যায়।

১৭৭১ – দ্বিতীয় শাহ আলম মোগল সম্রাট হিসেবে দিল্লির সিংহাসনে বসেন।

১৯২৫ – কাজী নজরুল ইসলামের সম্পাদনায় লাঙল পত্রিকা প্রথম প্রকাশিত হয়।

১৯৪৫ – ভারতীয় কমিউনিস্ট পার্টির মুখপাত্র দৈনিক ‘স্বাধীনতা’ প্রথম প্রকাশিত হয়।

১৯৬৪ – ঢাকা থেকে প্রথম টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার।

১৯৬৮ – ভারতের তামিলনাড়ুর বেনমনি গ্রামে ৪৪ জন ক্ষেতমজুরকে পুড়িয়ে মারা হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৬১ – পণ্ডিত মদনমোহন মালব্য, ভারতীয় শিক্ষাবিদ ও রাজনীতিবিদ,স্বাধীনতা আন্দোলনের এক বিশিষ্ট নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের চার বারের সভাপতি আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৭৬ – মুহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান মুসলিম নেতার জন্মদিন আজ।

১৯১১ – ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়,প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ও কলকাতার পাভলভ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এদিন জন্মান।

১৯১৯-ভারতের সংগীত পরিচালক নওশাদ আলীর জন্মদিন আজ।

১৯১৯- করুণা বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়ের পথের পাঁচালীতে “সর্বজয়া” ভূমিকায় অবতীর্ণ প্রখ্যাত বাঙালি অভিনেত্রী আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯২৪ – অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিন আজ।

১৯২৭ – রাম নারায়ণ, ভারতীয় সঙ্গীতজ্ঞ এদিন জন্মান।

১৯৪৮ – হুমায়ুন কবির, বিশ শতকের বাংলা ভাষার কবির জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৪৮ – কুসুমকুমারী দাশ, খ্যাতনামা বাঙালি মহিলা কবি আজকের দিনে প্রয়াত হন।

১৯৬১ – ভূপেন্দ্রনাথ দত্ত, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী, সমাজতান্ত্রিক এবং গবেষকের প্রয়াণ দিবস আজ।

১৯৭৭ – চার্লি চ্যাপলিন, ইংরেজ চলচ্চিত্র অভিনেতা এদিন প্রয়াত হন।

২০১৮ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ভারতীয় বাঙালি কবির প্রয়াণ দিবস আজ।

About Post Author