সময় কলকাতা ডেস্কঃ সন্ধ্যার জলখাবারে পরিবারের সদস্যদের চমক দিতে বানিয়ে ফেলুন লেমন চিকেন ব্যাটার ফ্রাই। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই খাবারটি। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস, আর কি চাই? আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
উপকরণ:
মুরগির মাংস-২৫০ গ্রাম
গন্ধরাজ লেবুর রস-৩ টেবিল চামচ
আদা বাটা-১ চা চামচ
রসুন বাটা: ১ টেবিল চামচ
কাঁচালঙ্কা বাটা-১ চা চামচ
গন্ধরাজ লেবুর খোসা কোরা-১চা চামচ
নুন ও গোলমরিচ গুঁড়ো-স্বাদমত
ডিম-২টি
ময়দা-২ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার-৩ টেবিল চামচ
বেকিং সোডা-১ চা চামচ
বেকিং পাউডার-আধ চা চামচ
সোডা ওয়াটার-আধ কাপ
সাদা তেল- ২৫০ গ্রাম

রন্ধন প্রণালী:
প্রথমেই হাড় ছাড়া মুরগির মাংস লম্বা লম্বা আঙুলের মাপে কেটে নিন। একটি পাত্রে মাংস নিয়ে তাতে এক এক করে গন্ধরাজ লেবুর রস, আদাবাটা, রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, গন্ধরাজ লেবুর খোসা, নুন ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে ভাল করে মেখে নিন। মিশ্রণটি ১ ঘণ্টা মত ম্যারিনেট করে রাখুন। এবার অন্য একটি পাত্রে ডিম ফেটিয়ে নিয়ে তাতে মায়দা,কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, বেকিং পাউডার, সোডা ওয়াটার, নুন ও লেবুর রস দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এরপর মুরগির মাংসের স্ট্রিপগুলি ব্যাটারে ডুবিয়ে গরম তেলে মুচমুচে করে ভেজে নিন। মেয়োনিজ় কিংবা সস সহযোগে গরম গরম পরিবেশন করুন গন্ধরাজ মুরগি ব্যাটার ফ্রাই।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার