Home » বানান ভিন্ন স্বাদের খেজুরের কেক

বানান ভিন্ন স্বাদের খেজুরের কেক

সময় কলকাতা ডেস্ক: বানান ভিন্ন স্বাদের খেজুরের কেক

খেজুর,
ময়দা হাফ কাপ,
গলানো মাখন
গুঁড়ো চিনি
ডিম ২টি,
তরল দুধ ১/৪ কাপ,
ভ্যানিলা এসেন্স
বেকিং পাউডার
বেকিং সোডা
দারুচিনিগুঁড়ো
লবণ

প্রণালী

প্রথমে একটি প্যানে খেজুরগুলো ঢেলে ১ কাপ জল দিয়ে ওভেনে বসান। এবার ফুটে উঠলে সামান্য নেড়েচেড়ে নামিয়ে নিন। ঠান্ডা হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখুন। এবার কেক মোল্ডে মাখন মাখিয়ে নিন। ওভেন ১৮০ ডিগ্রিতে প্রি হিট করুন। পরিমাপ করার কাপে ময়দাসহ সব শুকনো উপকরণগুলো একসঙ্গে রেখে দিন। এবার একটি বড় বোলে চিনি, মাখন ও ভ্যানিলা এসেন্স ভালো করে বিট করে নিন। তারপর ১টা ডিম, অর্ধেকটা ব্লেন্ড করা খেজুর, অর্ধেক দুধ ও অর্ধেক ময়দা হালকাভাবে মেশান। মেশানো হলে বাকি অর্ধেক উপকরণ একইভাবে মেশান। স্প্যাচুলা দিয়ে মিশ্রণটি ভালো করে মিশিয়ে কেক মোল্ডে ঢেলে ১৮০ ডিগ্রিতে ৫০-৬০ মিনিট অথবা কেক না হওয়া পর্যন্ত বেক করুন। গরম ওভেনে ২০ মিনিট রেখে দিন। রেডি আপনার খেজুরের কেক।

About Post Author