Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৭ ডিসেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩৬১ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৮২৫ – ইংল্যান্ডে তৈরি বাষ্পীয় ইঞ্জিন রেলপথে চলাচল শুরু করে।

১৮৩১ – চার্লস ডারউইন বিশ্ব পরিভ্রমণের উদ্দেশ্যে সমুদ্রযাত্রা করেন।

১৯০৬ – লন্ডনের বিখ্যাত গ্লোব থিয়েটার প্রথম উদ্বোধন হয় হিকস থিয়েটার নামে।

১৯১১ – জন গণ মন, ভারতের জাতীয় সংগীত, প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা সেশন মধ্যে গাওয়া হয়।

১৯২৮ – মুজফফর আহমদের উদ্যোগে ‘শ্রমিক কৃষক দল’-এর তিন দিনব্যাপী প্রথম সর্বভারতীয় সম্মেলন কলকাতায় অনুষ্ঠিত হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮২২ – লুই পাস্তুর, জীবাণুতত্ত্ববিদ আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯৩২ – শিবদাস বন্দ্যোপাধ্যায়, বাঙালি গীতিকার এদিন জন্মান।

১৯৬৫ – ভারতীয় চলচ্চিত্র অভিনেতা সালমান খান-এর জন্মদিন আজ

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৭৯ – মণীশ ঘটক, বাঙালি গল্পকার, কবি এবং ঔপন্যাসিক আজকের দিনে প্রয়াত হন।

১৯৮৮ – স্বামী গম্ভীরানন্দ, রামকৃষ্ণ মঠ ও মিশনের একাদশ অধ্যক্ষ এদিন প্রয়াত হন।

১৯৯২ – প্রখ্যাত সঙ্গীত শিল্পী,সুরকার ও সঙ্গীত নির্দেশক ধনঞ্জয় ভট্টাচার্যের প্রয়াণ দিবস আজ।

About Post Author