Home » গাঁটের ব্যথা কমাবে মেথি লাড্ডু

গাঁটের ব্যথা কমাবে মেথি লাড্ডু

সময় কলকাতা ডেস্ক: গাঁটের ব্যথা কমাতে খুব কার্যকর মেথি লাড্ডু। বৃদ্ধি করবে রোগ প্রতিরোধ ক্ষমতা। দেখে নিন কিভাবে বানাবেন মেথি লাড্ডু

উপকরণ

৫০ গ্রাম মেথি,
এক কাপ দুধ ১৫০ গ্রাম,
আটা ৩/৪ কাপ ঘি,
পিনাট বাটার,
বাদাম
কাজুবাদাম
গোলমরিচ ৫,
জিরের গুঁড়ো,
আদা
দারচিনি গুঁড়ো,
এলাচ গুঁড়ো,
চিনি ও গুড়

পদ্ধতি

মেথির বীজ মিহি গুঁড়ো করে দুধে ভালভাবে মিশিয়ে ৫ থেকে ৮ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। একটি পাত্রে এই ভেজানো মেথির গুঁড়ো ভাজতে হবে যতক্ষণ না এটি বেশ আঁট হয়ে যায়। একটি পাত্রে ঘি দিয়ে বাদাম টুকরো করে দিতে হবে। সোনালি রঙ ধরলে আটা মিশিয়ে ভাজতে হবে। এর মধ্যে সব রকম মশলা গুঁড়ো মিশিয়ে দিতে হবে। ময়দা সোনালি রঙ না ধরা পর্যন্ত ভাজতে হবে। বাকি ঘি গরম করে তাতে গুড় মিশিয়ে দিতে হবে। সামান্য জল দিয়ে কম আঁচে গরম করতে হবে। ফুটে উঠলে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তার পর নাড়ুর মতো পাক দিতে হবে। পাক হয়ে গেলেই ছোট ছোট লাড্ডু গড়ে নিয়ে ৫-৬ ঘণ্টা রেখে দিয়ে পরিবেশন করুন।

About Post Author