Home » স্পেশাল ছোট আলুর দম, রইল সহজ রেসিপি

স্পেশাল ছোট আলুর দম, রইল সহজ রেসিপি

সময় কলকাতা ডেস্ক: স্পেশাল আচারি আলুর দম, রইল সহজ রেসিপি

উপকরণ

ছোট আলু আধা কেজি,

পেঁয়াজবাটা ৩ টেবিল চামচ,

রসুনবাটা ২ চা-চামচ,

আদাবাটা ১ চা-চামচ,

কাজুবাটা ১ টেবিল চামচ

টমেটোবাটা ১ টেবিল চামচ,

আস্ত জিরা সামান্য

তেজপাতা ১টি,

এলাচ ২টা,

দারুচিনি ২টা,

লবঙ্গ ২ থেকে ৩টি,

মরিচের গুঁড়ো ২ চা-চামচ,

হলুদের গুঁড়ো ১ চা-চামচ,

সর্ষের তেল

লবণ পরিমাণমতো,

পদ্ধতি

প্রথমে ছোট আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে। আলুতে হলুদ, লবণ মেখে ভেজে তুলে রাখুন। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিন। তেল গরম হলে আস্ত গরম মশলা, গোটা তেজপাতা, শুকনো মরিচের ফোড়ন দিয়ে আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিন। ভালো করে কষিয়ে গুঁড়া মশলাগুলো দিতে হবে।

এবার তার মধ্যে টমেটোবাটা দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। এবার বাদামবাটা দিয়ে ৭ থেকে ৮ মিনিট মৃদু আঁচে কষিয়ে নিন। এরপর পরিমাণমতো জল দিতে হবে। জল ফুটে উঠলে ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। মাখামাখা হয়ে এলে কয়েকটা গোটা কাঁচা মরিচ দিয়ে নামিয়ে ফেলুন।

About Post Author