Home » শেষ হল ‘চাকদা এক্সপ্রেসের’ শ্যুটিং

শেষ হল ‘চাকদা এক্সপ্রেসের’ শ্যুটিং

সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। শেষ হল ও অনুষ্কা শর্মা অভিনীত ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেসের’ শুটিং। সোমবার অনুষ্কা শর্মা নিজেই টুইটারে র‍্যাপ আপ পার্টির একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। এদিন র‍্যাপ আপ পার্টিতে অভিনেত্রীকে ক্রিকেট জার্সিতেই দেখা গিয়েছে।

২০১৮ সালে ‘জিরো’ সিনেমায় শেষ দেখা গিয়েছিল অনুষ্কাকে। তারপর থেকে অভিনেত্রী হিসেবে তাঁকে বড়পর্দায় আর দেখা যায়নি। কিছুদিন আগেই ইনস্টাগ্রামে কলকাতায় শ্যুটিং এর জন্য এসে ছোট্ট সফরের নানা ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। তিলোত্তমার সেরা খাবারের ছবি,বেলুড়ের গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকার ছবিও আপলোড করেছিলেন বিরাট-পত্নী। এর পাশাপাশি ভামিকাকে কোলে নিয়ে কালীঘাট মন্দির দর্শনের ছবিও আপলোড করেছিলেন তিনি। এই ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে অনুষ্কা শর্মাকে। ছবিটির পরিচালনা দায়িত্বে রয়েছেন প্রসিত রায়। অন্যদিকে, এই ছবিতেই অভিনয় করতে দেখা যাবে ‘জামতারা’ অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে। জানা গিয়েছে,অনুষ্কা শর্মার কোচের ভূমিকায় অভিনয় করবেন তিনি।

এর আগে ইংল্যান্ডে ছবির শুটিং-এর সময় অনুষ্কা শর্মা সোশ্যাল মিডিয়ায় ঝুলন গোস্বামীর একটি ছবি শেয়ার করে তার নিচে লেখেন, প্রেরণা, আদর্শ, একজন লেজেন্ড। ইতিহাসে তোমার নাম থেকে যাবে। মেয়েদের ক্রিকেটকে বদলে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। সূত্রের খবর, ঝুলনের বায়োপিক সিনেমা হলে নয়, ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে। অনুষ্কা শর্মার প্রোডাকশন হাউজের ব্যানারে তৈরি হচ্ছে এই সিনেমাটি। দেশের বিভিন্ন জায়গায় শ্যুটিং হয়েছিল। জানা গিয়েছে,চাকদহ থেকে ঝুলনের যে জার্নি শুরু হয়েছিল, এই সিনেমায় তা-ই তুলে ধরা হবে। চাকদহ স্টেশন, খেলার মাঠ সহ বেশ কিছু জায়গাতেই শুটিং করছেন অনুষ্কা শর্মা। এমনকী ব্রিটেনে সিনেমার শুটিং হয়েছে।সূত্রের খবর, ২০২৩ সালে জানুয়ারি মাসেই মুক্তি পেতে পারে ‘চাকদহ এক্সপ্রেস’। যদিও নির্মাতাদের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও দিনক্ষণ ঘোষণা করা হয়নি। ঝুলন গোস্বামী নিজেও এই ব্যাপারে কিছু বলতে নারাজ।

About Post Author