সময় কলকাতা ডেস্কঃ ভয়াবহ অগ্নিকাণ্ড কম্বোডিয়ার একটি হোটেল। মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলেই সূত্রের খবর। এদিকে, আহত ৩০ জনের বেশি মানুষ। আহতদের মধ্যে বেশ কয়েজনের অবস্থা গুরুতর। তবে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছে কম্বোডিয়া প্রশাসন। মৃতদের মধ্যে অধিকাংশই কম্বোডিয়ার নাগরিক এবং হোটেল কর্মী ছিলেন।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কম্বোডিয়ার সীমান্ত শহর পোয়েপেটের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেল ক্যাসিনোতে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা হোটেলটিতে। সেসময় হোটেলটিতে প্রায় ৪০০ জন মানুষ ছিলেন বলেই সূত্রের খবর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘর ছেড়ে বহু মানুষ রাস্তায় বের হয়ে যান। আগুনের লেনিনহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয়দের তরফে তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। খবর পাওয়া মাত্রই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে অত্যন্ত তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেন। হোটেলের গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণের ফলেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলেই দাবি স্থানীয়দের। দমকল কর্মীদের প্রায় ৯ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলেই জানা গিয়েছে।

এ বিষয়ে এক দমকল কর্মী জানান, প্রথমে ওই হোটেলের এক তলার একটি ঘরে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে পুরো হোটেলে। তবে শটশার্কিট থেকে আগুন লাগতে পারে বলেই প্রাথমিক অনুমান তাদের। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কম্বোডিয়া প্রশাসন।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!