সময় কলকাতা ডেস্কঃ আজ ৫ জানুয়ারি,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৫ম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮৬৭ – জোড়াসাঁকো ঠাকুরবাড়ীতে জোড়াসাঁকো থিয়েটার এর উদ্বোধন করা হয়।
১৯০২ – গওহর জানের কণ্ঠের গান দিয়ে ভারতের কলকাতায় প্রথম গ্রামোফোন কোম্পানি রেকর্ড করে।
১৯২২ -কাজী নজরুল ইসলামএর বিখ্যাত বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়।
১৯৩৩ – গোল্ডেন গেট ব্রিজের কাজ শুরু হয়।
১৯৩৪ – কলকাতার ইডেন গার্ডেনে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ক্রিকেট শুরু হয়।
১৯৩৪ – কলকাতায় ভয়াবহ হিন্দু-মুসলমান দাঙ্গা বাঁধে।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৮০ – বারীন্দ্রকুমার ঘোষ ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০০ – বিশিষ্ট শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, সাহিত্যিক ও সমাজসেবী মাখনলাল রায়চৌধুরীর জন্মদিন আজ।
১৯৫৫ – মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এদিন জন্মান।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৯০ – প্রথম ভারতীয় ব্যারিস্টার জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর আজকের দিনে প্রয়াত হন।
১৯১৭ -শরৎচন্দ্র দাশ তিব্বতি ভাষা ও সংস্কৃতির ভারতীয় পণ্ডিত এদিন প্রয়াত হন।
৯২৬ – নাটোরের মহারাজা জগদিন্দ্রনাথ রায়-এর প্রয়াণ দিবস আজ।
১৯৫২ – ইফতিখার আলি খান পতৌদি, পতৌদির অষ্টম নবাব ও ভারতীয় ক্রিকেটার আজকের দিনে প্রয়াত হন।
১৯৮১ – বিপ্লবী, গণসঙ্গীত রচয়িতা, লেখক ও বাংলাদেশে উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন-এর প্রয়াণ দিবস আজ।
১৯৯৪ – কথাসাহিত্যক ও সঙ্গীত শিল্পী সুচরিত চৌধুরী এদিন প্রয়াত হন।
১৯৯৫ – প্রথম বাঙালী মুসলমান অভিনেত্রী বনানী চৌধুরীর প্রয়াণ দিবস আজ।
২০১৩ – হারাধন বন্দ্যোপাধ্যায় ভারতীয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা আজকের দিনে প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি